Picture

Picture
nil

Saturday, October 22, 2011

খালি পায়ে হাটা স্বাস্থ্যের জন্য উপকারী

খালি পায়ে হাটা ও দৌড়ানো অনেক ক্ষেত্রেই জুতা পরে হাটার চেয়ে বেশি উপকারী। পায়ের বেশ কিছু রোগের জন্য আমেরিকার বিশেষজ্ঞ দল জুতা পরে হাটাকেই দায়ী করেছেন। হার্ভাট বিশ্ববিদ্যালয়ের ইরানী ডেভিস মূলতঃ মানুষের চলাফেরা এবং এর উপরে বর্তমান সময়ের জুতাগুলো স্বাস্থ্যসম্মত কিনা তা গবেষণা করছেন।

pavement pounders prone সহ বেশ কিছু রোগের জন্য নিয়মিত জুতা পরে দৌড়ানোকেই দায়ী করেছেন- চিকিৎসকগণ।


তিনি জানান,

“যখন আপনি হিলওয়ালা জুতা পরে দ্রুত দৌড়ান তখন পায়ের একটি অংশে শরীরের সম্পূর্ণ ভর দেওয়া হয়, এবং অন্য অংশে কোন চাপ পরে না। এবং যদি খালি পায়ে হাটা হয় তখন সম্পূর্ণ পায়ে-ই একটা ভারসাম্য বজায় থাকে। “

এই বেপারে পর্যবেক্ষণের জন্য কেনিয়ার রানারদের উপরে পরীক্ষা চালানো হয়। তাদেরকের জুতা পরে নিয়মিত দৌড়ানোর পরে খালি পায়ে দৌড়াতে দিলে তাদের পায়ে একটি ব্যথা অনুভব হয়। জুতা পরে দৌড়ালে চলাফেরার জন্য আলাদা একটি প্যাটার্ণ তৈরী হয়। মাংশপেশীগুলোও সেই ভাবে সংকুচিত এবং প্রসারিত হয়। কিন্তু খালি পায়ে হাটলে সেই মাংশপেশীতে আবার টান পরে এবং তাই ব্যথা অনুভব হয়।

এজন্য অবশ্য এমন ধরনের জুতা বানানো যেতে পারে যার মাধ্যমে পায়ের স্বাভাবিকতা বজায় থাকবে এবং পায়ের সাধারন চরাফেরায় ব্যঘাত হবে না।

উচ্চ ভিটামিন সমৃদ্ধ ফলঃ পেয়ারা

ভিটামিন-সি আর ময়েশ্চারসমৃদ্ধ ফল পেয়ারা। পেয়ারা বর্ষাকালীন ফল হলেও বর্তমানে বাজারে ও অলি-গলিতে মেলে এই ফলের সন্ধান। প্রায় এক হাজার ৩০ ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন-এ এবং ৩৭৭ মিলিগ্রাম ভিটামিন-সি রয়েছে পেয়ারায়। উচ্চমাত্রার ভিটামিন এ ও সি ত্বক, চুল ও চোখের পুষ্টি জোগায় আর ঠান্ডা জনিত রোগ দুর করে।

ত্বকের স্বাস্থ্যরক্ষার জন্য ময়েশ্চার অনেক জরুরী। মুলত পেয়ারায় আছে প্রচুর পরিমানের ময়েশ্চার, যা তারুণ্য বজায় রাখে দীর্ঘদিন, ত্বকের রুক্ষ ভাব দুর করে ও শীতে পা ফাটা রোধ করে। পেয়ারায় বিদ্যমান ভিটামিন-এ ছোটদের রাত কানা রোগ দুর করে। অবশ্য বাচ্চারা পেয়ারার বীজ হজম করতে পারে না। তাই তাদের বীজ বাদ দিয়ে পেয়ারা খাওয়ানো উচিত।

সত্যিকার অর্থে একটি পেয়ারায় রয়েছে চারটি কমলা লেবুর সমান পুষ্টি। তাই আমার মতে সপ্তাহে অন্তত একটি হলেও পেয়ারা খাওয়া উচিত।

পেয়ারার খোসায় রয়েছে আশ জাতীয় উপাদান। অনেকে মনে করেন পেয়ারা খেলে কোষ্ঠকাঠ্যন্য সৃষ্টি করে। তবে বিশেষজ্ঞরা বলেনঃ পেয়ারার ভিতরের আঁশ কোষ্ঠকাঠিন্য দুর করেন। আর এছাড়াও পাকস্থলীর ক্যানসার দুরীকরণে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। মুলত পেয়ারায় আছে ক্যারটিনয়েড, পলিফেলন, লিউকোসায়ানিডিল ও অ্যামারিটোসাইড নামক অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ক্ষতস্থান শুকানোর ক্ষেত্রে অনেক ভুমিকা পালন করে। এছাড়াও ত্বককে আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে রক্ষা করে। ত্বক, চুল ও দাতের উজ্জলতা বৃদ্ধি করে।



আর এতেই বোঝা যাচ্ছে যে আমাদের অবহেলার এই দেশী ফল অন্যান্য বিদেশী ফলের তুলনায় কতটা উপকারী। তাহলে এখন আপনাদের কাছেই আমার প্রশ্ন হলোঃ তাহলে কি দেশী ফল পেয়ারাকে অবহেলা করে বিদেশী ফল (যেমনঃ কমলা) উচ্চ দামে কিনে খাওয়াটা কি বেশী বুদ্ধিমানের কাজ হবে?? আমি আশা করছি এই পোষ্টা পড়ার পর হয়তবা একটু হলেও আপনারা পেয়ারার দিকে সচেতন হবেন।

Friday, October 21, 2011

বাংলাদেশের সামাজিক যোগাযোগের সাইট


সবাই কেমন আছেন
আমি তেমন ভালো নাই
আনেক দিন পর টিউন করছি

আজ আমি আপনাদেরকে আমাদের বাংলাদেশের সামাজিক যোগাযোগ করার কিছু সাইতের সাথে পরিচয় করিয়ে দেবআনেকেই এ ব্যাপারে জানেন মনে হয়যারা এই সম্পর্কে জানেন না, আমি তাদের জন্যই এই টিউনটি করা

আসলে এই সাইট গুলি ফেইসবুক এবং টুইটর কে আনুসরন করে করা হয়েছেযদিও এই সাইট গুলি ফেইসবুক এবং টুইটরের সেবা প্রদান করতে পারেনা
তারপর মন্দ কি আমাদের দেশি সাইটতোএই সাইট গুলকে জনপ্রিয় করে তুলার কাজ এক মাত্র আমাদেরই
আর বিস্তারিত লেখার প্রয়োজন মনে করছি নাআমি নিচে লিংক গুলি শেয়ার করছি আপনার যেটা ভালো লাগে সেটাতে সাইন আপ করে নিবেনআমার কাছে ফেইসবই ভালো লেগেছে

আর একটি অনুরোধ যে কোন একটি সাইটে আপনি সাইন আপ করে ফেইসবুকের মত ব্যবহার করবেন আশা করি

১) http://www.howkow.com
২) http://www.mylemex.com
৩) http://www.prithbi.com
৪) http://www.bdspot.com
৫) http://www.faceboi.com

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই আসিফ পাগলা সাব্বির